ক্যানিং ডাবুর সেতুতে যে কোন মুর্হুতে ঘটতে পারে দুর্ঘটনা
দি নিউজ লায়ন; সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকের নিকাড়ীঘাটা অঞ্চলের ডাবু জল নিকাশি খালের উপর প্রায় ৮০ ফুট লম্বা সেতু দীর্ঘ বছর ধরে ভগ্নদশা অবস্থায় পড়ে আছে।ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষজন যাতায়াত করছে এই সেতুর উপর দিয়ে।এই দিকে একটানা চার পাঁচ দিনের ভারি ও অতি ভারি বৃষ্টিতে ভগ্নদশা সেতু নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা।যে কোন মুর্হুতে সেতুটি ভেঙে পড়ে যেতে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমনি অভিযোগ গ্রামবাসীদের।
রাজ্যের সেচ দফতরের অধীনে ডাবু খালের উপর সেতুটি নির্মাণ হয় লোহার খুঁটির উপর ক্রংকিটের ঢালাই দিয়ে।সেতুটি প্রায় ৮০ ফুট লম্বা।দেখতে দেখতে প্রায় ৪০ বছর বয়স হয়ে গেছে সেতুটি।সংস্কারের অভাবে ভগ্নদশা অবস্থায় পড়ে আছে সেতুটি।সেতুর দুই ধারে রেলিং ভেঙে ভেঙে পড়ে গিয়েছে।ফলে ন্যারামুন্ডি একটি ভগ্নদশা সেতুতে পরিণত হয়েছে বর্তমানে।নিকাড়ীঘাটা অঞ্চলের জয়রামখালি এবং দুমকি সংযোগস্থল ডাবু খালের উপর সেতুটি তৈরি হয়ে ছিল।
ফলে বানীবাদা বেলেখালি, জয়রামখালি,দুমকি,গাজী পাড়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষজনের এই সেতুর উপর দিয়ে যাতায়াত।এমনকি শীতের মরসুমে ডাবু পযটক কেন্দ্র এবং পিকনিক গার্ডেনে আনাগোনা বাড়ে পযটকদের।ফলে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।যে কোন মুর্হুতে দুর্ঘটনা ঘটলে হতে পারে প্রাণহানীর ঘটনা।সেতুর উপর দিয়ে কোন গাড়ি গেলে পাখির বাসার মত দোলে। আর ভগ্নদশা অবস্থায় পড়ে থাকায় যে কোন মুর্হুতে ঘটতে পারে দুর্ঘটনা।
আতঙ্কে রয়েছে গ্রামবাসী।গ্রামবাসীদের অভিযোগ বারেবারে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামবাসীদের একটাই আবেদন যদি এই সেতু টি নতুন করে মেরামতি করা হয় তাহলে হয়তো তাদের যাতায়াতের খুবই সুবিধা হয়।তবে স্থানীয় ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই সেতুটি সংস্কার করা হবে।এ বিষয়ে তিনি বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনাও করেছে।

Post a Comment